বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
দেশে কওমি মাদরাসা ২৫ হাজার, শিক্ষার্থী প্রায় ৭০ লাখ হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত

নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানিয়ে সিলেট-৩ আসনে অংশ নেবে না খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবুল কাশেম অফিক
বালাগঞ্জ (সিলেট) থেকে: বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আস্থাহীনতার কারণে সিলেট-৩ আসনের উপনির্বাচনে অংশগ্রহণ করবে না খেলাফত মজলিস।

আজ শনিবার (১২ জুন) বিকেলে দক্ষিণ সুরমার চন্ডিপুলে শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ওই আসনের তৃণমূলের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় দলের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী এ কথা জানান।

তিনি বলেন, বর্তমানে দেশের রাজনৈতিক পরিবেশ নেই, নির্বাচনী পরিবেশ নেই, নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে, নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন পরিচালনায় সক্ষম নয়। দলের মহাসচিব আহমদ আবদুল কাদেরসহ সকল পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দদের বন্দি রেখে নির্বাচন সম্ভব হবে না, পাশাপাশি করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি রক্ষা করে নির্বাচন পরিচালনা করা যাবে তাও আমরা মনে করিনা।

তিনি বলেন, সামগ্রীক পরিস্থিতি বিবেচনায় খেলাফত মজলিস মনে করে, সরকারের উচিত নির্বাচনের সিডিউল স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন ভেঙে নতুন কমিশন গঠন করে জনগণের আস্থা ফেরানো।

একই সাথে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দকে নিংশর্ত মুক্তি দিয়ে রাজনৈতিক পরিবেশ নিশ্চিত, শতভাগ জনগণকে ভ্যাকসিনের আওতায় আনা, নির্বাচন কমিশন ভেঙে স্বাধীন শক্তিশালী কমিশন গঠনের দাবিও করেন তিনি।’

খেলাফত মজলিস বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের অন্যতম শরিক দল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-০৩ আসনে নিজেদের প্রার্থীর জন্য জোটের সমর্থন চাওয়া হয়েছিল। তবে জোট থেকে বিএনপি নেতা শফি চৌধুরীকে মনোনয়ন দেয়াতে এ আসনে একক ভাবে নির্বাচনে অংশ নেয় খেলাফত মজলিস।

সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন এ আসনে নির্বাচন করেন। আওয়ামী লীগের সংসদ সদস্য মাহমুদ উস সামাদের মৃত্যুতে এ আসন শূন্য হওয়াতে তিনি ফের আলোচনায় আসেন।

তবে নির্বাচন কমিশনের প্রতি আস্থাহীনতার কারণেই খেলাফত মজলিস এ উপ-নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ