বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
দেশে কওমি মাদরাসা ২৫ হাজার, শিক্ষার্থী প্রায় ৭০ লাখ হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত

নিরাপত্তা পরিষদে নতুন ৫ সদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নতুন ৫ সদস্যকে নিয়োগ দেয়া হয়েছে। তারা হলো- আলবেনিয়া, ব্রাজিল, গ্যাবন, ঘানা ও সংযুক্ত আরব আমিরাত। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে এই দেশগুলো নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন শুরু করবে।

জাতিসংঘের ক্ষমতার কেন্দ্রবিন্দু নিরাপত্তা পরিষদের আসন সংখ্যা ১৫টি। এর মধ্যে ৫টি স্থায়ী সদস্য হলো- যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স। এই দেশগুলো যে কোনো সিদ্ধান্তে ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে। অস্থায়ী সদস্য হিসেবে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে বাকি ১০টি দেশকে নিয়োগ দেয়া হয়।

নতুন নিয়োগ দেয়া ৫টি দেশ এস্তোনিয়া, নাইজার, সেন্ট ভিনসেন্ট, তিউনিসিয়া ও ভিয়েতনামের স্থলাভিষিক্ত হবে। এই দেশগুলোর মেয়াদ শেষ হবে চলতি বছরের শেষ দিন। তার পরদিন থেকে নতুন নিয়োগ পাওয়া ৫টি দেশ কাজ করবে ভারত, আয়ারল্যান্ড, কেনিয়া, নরওয়ে ও মেক্সিকোর সঙ্গে।

নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নিয়োগের প্রক্রিয়ায় ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এবারও তাই হয়েছে। ১৯৩ সদস্যের সাধারণ অধিবেশনে ভোটাভুটিতে ঘানা ১৮৫, গ্যাবন ১৮৩, আরব আমিরাত ১৭৯, আলবেনিয়া ১৭৫ ও ব্রাজিল ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ