শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৫৮ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৫৮ জনের। এসময়ে মৃত্যুবরণ করেছেন ২ জন।

শনিবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৭টি ল্যাবে ১ হাজার ৪টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬৭টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৬৮টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে চবি ল্যাবে ৬৫ জন, বিআইটিআইডি ল্যাবে ৩৫ জন, চমেক ল্যাবে ৩০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এছাড়া শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২০২টি নমুনা পরীক্ষা করে ১৩ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৬টি নমুনা পরীক্ষা করে ২ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ১৫টি নমুনা পরীক্ষা করে ৭ জন এবং মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১০টি নমুনা পরীক্ষা করে ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) এবং পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা করা হয়নি।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪২টি নমুনা পরীক্ষা করে ৪ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১৫৮ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৪টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৯২ জন এবং উপজেলায় ৬৬ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ