বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

৫০টি করে চারা গাছ লাগাতে হবে শিক্ষা প্রতিষ্ঠানকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সব শিক্ষা প্রতিষ্ঠানকে ৫০টি করে গাছের চারা রোপনের নির্দেশ দিয়েছে সরকার। স্বাধীনতার ৫০ বছর পুর্তি উপলক্ষ্যে আগামী ১৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে এ বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হবে।

এ সময়ে স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ৫০টি ফলদ, বনজ, ভেষজ ও ফুলের চারা রোপন করতে হবে। শুধু চারা গাছ রোপন করলেই হবে না, এগুলো যাথাযথভাবে পরিচর্যা করার নির্দেশও দেয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে।

বৃহস্পতিবার (১০ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে। আদেশটি মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তা ও সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের পাঠানো হয়েছে।

 

আদেশে অধিদপ্তর বলছে, স্বাধীনতার ৫০ বছর পুর্তি উপলক্ষ্যে আগামী ১৫ জুন থেকে ৩০ জুন বৃক্ষরোপ কর্মসূচি পালন করা হবে। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে ৫০টি ফলদ, বনজ, ভেষজ, ফুলের টারা রোপন করবে।

আদেশে আরও বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত জায়গা না থাকলে প্রতিষ্ঠান সংলগ্ন উপযুক্ত সরকারি স্থানে বৃক্ষরোপন করতে হবে। এসব বৃক্ষ যথাযথভাবে পরিচর্যা করতে হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ