শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

ম্যাক্রোঁকে চড় দেয়া সেই যুবক যা বললেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণাঞ্চলের দ্রোম এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করতে গিয়েছিলেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। সেখানে সবার সঙ্গে কুশল বিনিময়কালে একজন হঠাৎ ম্যাক্রোঁর মুখে চড় বসিয়ে দেন। এ ঘটনায় সারা বিশ্বে আলোচনার ঝড় উঠেছে।

এ ঘটনায় অভিযুক্ত তরুণের নাম ড্যামিয়েন টারেল (২৮)। ছয় সপ্তাহের রাজনৈতিক সফর শুরুতেই এ কাণ্ডে হতভম্ব ম্যাঁক্রো। এরই মধ্যে বিষয়টি আইন-আদালত পর্যন্ত গড়িয়েছে।

ঘটনার তদন্তকারীরা জানিয়েছেন, ইতিমধ্যে ড্যামিয়েন ট্যারেল ম্যাক্রোঁকে থাপ্পড় মারার কথা স্বীকার করেছেন। তবে পূর্ব পরিকল্পিতভাবে তিনি থাপ্পড় দেননি বলে দাবি করেছেন। মূলত নিজের অসন্তুষ্টি প্রকাশে প্ররোচিত হয়ে হঠাৎ তিনি এই কাজ করেছেন।

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, দ্রুত বিচার আদালতে ওই যুবককে স্থানীয় সময় বৃহস্পতিবার বিচারকের কাছে হাজির করা হবে। উল্লেখ্য, এ নিয়ে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ তৃতীয়বারের মতো জনসম্মুখে হামলার স্বীকার হলেন।

২০১৭ সালের মার্চে প্যারিসে আয়োজিত একটি কৃষি প্রদর্শনীতে এক বিক্ষোভকারীর হাতে ডিম হামলার শিকার হয়েছিলেন এমান্যুয়েল ম্যাক্রোঁ। ২০১৬ সালেও প্যারিসে একদল বিক্ষুব্ধ জনতা তার দিকে ডিম ছুঁড়েছিল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ