রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে

মডেল মসজিদে যোগ্য ও পরহেজগার জনবল নিয়োগ দেয়ার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশব্যাপী ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ প্রজেক্টকে প্রশংসনীয় উদ্যোগ বলে উল্লেখ করেছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজী। তিনি বলেন, মসজিদগুলোতে যোগ্য ও পরহেজগার জনবল নিয়োগ দেয়ার মাধ্যমে সরকার ইসলাম ও ধর্মপ্রাণ মুসলমানদের জন্যে একটি ঐতিহাসিক ভূমিকা পালন করতে পারে।

বৃহস্পতিবার পুরানা পল্টনের জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত পরিষদের কার্যনির্বাহী কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন।

সভাপতির বক্তেব্যে তিনি বলেন, দলীয় বিবেচনার উর্ধ্বে উঠে মডেল মসজিদগুলোতে ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য জনবল নিয়োগের ক্ষেত্রে যথাযথ এলেম, আমল, সঠিক আকিদা এবং দীনদারী ও পরহেজগারীর মত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিৎ। এসব বিষয় বিবেচনা না করে দলীয় বিবেচনায় বা যেকোনো কারণে যদি মডেল মসজিদগুলোতে ধর্মীয় বিবেচনায় অযোগ্য বা বিতর্কিত জনবল নিয়োগ দেয়া হয় তাহলে সরকারের একটি মহৎ উদ্যোগ ব্যর্থতায় পরিণত হবে।

সভায় দেশের সকল হেফজখানা, মক্তব এবং মাদরাসা দ্রুত খুলে দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানানো হয়।

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমানের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন- যুগ্ম সাধারণ সম্পাদক শায়খুল হাদীস মুফতি হেমায়েতুল্লাহ, সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মাওলানা কামাল উদ্দীন, মাওলানা লোকমান হোসেন জাফরী, মাওলানা আশরাফ আলী নূরী, মাওলানা আব্দুল আজিজ কাসেমী, মাওলানা এইচএম সাইফুল ইসলাম, মুফতি আখতারুজ্জামান মাহদি, মুফতি রেদওয়ান হাসান, মাওলানা মুরতোজা কাসেমী, মুফতি কাউসার বাঙালী, মুফতি সানাউল্লাহ কাসেমী, মাওলানা জোবায়ের আব্দুল্লাহ কাসেমী, মাওলানা বদরুজ্জামান, মাওলানা বাছির উদ্দিন মাহমুদ প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ