শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

ভারতে একদিনে ৩৪০৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৩৪০৩ জন মারা গেছেন। আর এ সময় আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ৭০২ জন।

শুক্রবার (১১ জুন) ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯১ হাজার ৭০২ জন শনাক্ত হয়েছে। গত কয়েক দিন ধরে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা লাখের নিচে রয়েছে। একই সময় মারা গেছেন ২৭৯৫ জন। এছাড়া দেশটিতে এখন পর‌্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার ৪০ জন। এখন পর‌্যন্ত মারা গেছেন ৩ লাখ ৬৬ হাজার ৫০০ জন।

এর আগে ১১ মে দেশটিতে একদিনে সর্বোচ্চ ৪২০০ জনের মৃত্যু হয়। ৭ এপ্রিল ৪১৯৪ জনের মৃত্যু হয়। সবমিলিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬৬ হাজার ৫০০ জনে।

এছাড়া ৬ মে দেশটিতে একদিনে সর্বোচ্চ ৪ লাখ ১৪ হাজার ৪৩৩ জন শনাক্ত হয়। এটি এখন পর‌্যন্ত দেশটি সর্বোচ্চ শনাক্ত। ৫ মে ৪ লাখ ১২ হাজার ৬১৮ জন শনাক্ত হয়। সবমিলিয়ে দেশটিতে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার ৪০ জনে। ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরুর পর প্রায় প্রতিদিনই ২ হাজার জনেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ