শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

তুরস্কে বিশাল স্বর্ণের খনির সন্ধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে বিশাল এক স্বর্ণের খনি আবিষ্কৃত হয়েছে। পূর্বাঞ্চলীয় প্রদেশ আগ্রিতে অবস্থিত এই খনিতে ২০ টন স্বর্ণ মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই সোনার দাম ১.২ বিলিয়ন ডলার বলে ধারণা করা হচ্ছে। তুরস্কের শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মোস্তফা বারন্ক এ তথ্য জানান।

এছাড়া ওই একই অঞ্চলে ৩.৫ টন রুপা (যার মূল্য ২.৮ মিলিয়ন ডলার) আবিষ্কৃত হয়েছে।

এই খনি আবিষ্কার প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগানের দেশের অর্থনীতি ব্যাপক অবদান রাখবে বলে ধারণা করা হচ্ছে। এই প্রকল্পে সরাসরি ৫০০ লোক নিয়োগ পাবে ও পরোক্ষভাবে দুই হাজার চাকরি সৃষ্টি করবে। ২০২২ সালের শেষ দিকে এই খনি থেকে সোনা তোলা যাবে বলে আশা করা হচ্ছে।

তুরস্কের খনি খাতে ১৩ হাজার লোক কাজ করছে। এ খাতে বিনিয়োগের পরিমাণ ছয় বিলিয়ন ডলার।

মন্ত্রী বলেন, ২০০০-এর দশকের প্রথম দিকে তুরস্ক এক গ্রাম সোনাও উৎপাদন করত না। কিন্তু গত বছর ১৮টি সক্রিয় খনি থেকে ৪২ টন সোনা উত্তোলিত হয়েছে।

২০০১ সালের আগে পর্যন্ত তুরস্ক তার চাহিদার পুরো স্বর্ণ আমদানি করত। এখন খনি আবিষ্কৃত হওয়ায় বার্ষিক ২.৪ বিলিয়ন ডলার সাশ্রয় হয়েছে।

গত ডিসেম্বরে আরেকটি বড় আবিষ্কার ঘটে তুরস্কে। দেশটির মারমারা অঞ্চলে ৩.৫ মিলিয়ন আউন্স স্বর্ণের সন্ধান পাওয়া যায়। এর মূল্য ছয় বিলিয়ন ডলার।

সূত্র: ইয়েনি সাফাক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ