শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

গাইবান্ধায় নদীতে ভেসে উঠলো মাদরাসা শিক্ষকের লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জের করতোয়া নদী থেকে খাজা মিয়া (৪৯) নামের এক মাদরাসার শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুন) সকালে উপজেলার পলুপাড়া ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, খাজা মিয়া উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে । তিনি গোবিন্দগঞ্জ পৌরসভার খলসি দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ছিলেন ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (১০ জুন) সকাল থেকে নিখোঁজ ছিলেন মাদরাসা শিক্ষক খাজা মিয়া। অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। পরদিন শুক্রবার সকালে পলুপাড়া ব্রিজের পাশে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেন।

গোবিন্দগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ