শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

ইসরায়েলকে মিছিল করার অনুমতি, আবারও উত্তপ্ত জেরুসালেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়ায় আবারও উত্তপ্ত  জেরুসালেম। ইসরায়েলের কট্টর ইহুদিবাদী সংগঠনগুলোর নেতাকর্মী ও ফিলিস্তিনে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন কার্যক্রমে সমর্থকদের মিছিলের অনুমতি দিয়েছে তেল আবিব।

এ সিদ্ধান্তের বিরোধিতায় বৃহস্পতিবার (১০ জুন) ওল্ড সিটির দামেস্ক গেটে অবস্থান নেন কয়েকশ ফিলিস্তিনি।

এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে স্টান গ্রেনেড ও জলকামান ছোঁড়ে ইসরায়েলি দখলদার বাহিনী। বিক্ষোভকারীরাও উল্টো তাদেরকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়তে শুরু করলে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। বিক্ষোভ থেকে আটক করা হয় বেশ কয়েকজন ফিলিস্তিনিকে।

একই দাবিতে পশ্চিম তীরের রামাল্লা শহরেও বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ ফিলিস্তিনিরা। এর আগে এক বক্তব্যে কট্টরপন্থী আইনপ্রনেতা ইতামার বেন জিভির ইসরায়েলে ইহুদিবাদী শাসন প্রতিষ্ঠার পাশাপাশি অধিকৃত অঞ্চল থেকে অন্য ধর্মের মানুষদের বের করে দেওয়ার দাবি তোলেন। এ সময় তার দল যে মিছিল করতে যাচ্ছে তাতে বাধা দেয়ার চেষ্টা করলে তাৎক্ষণিক গ্রেপ্তারের দাবি জানান তিনি।

এদিকে, শর্তসাপেক্ষে উগ্রপন্থী সংগঠনগুলোকে মিছিল করতে দেওয়ার অনুমতিতে সমর্থন জানাতে জেরুসালেমের রাস্তায় অবস্থান নিয়েছেন ইসরায়েলিরাও। পুলিশ জানিয়েছে, চলতি সপ্তাহেই মিছিলটি করার সিদ্ধান্ত আপাতত স্থগিত রয়েছে কিন্তু বাতিল করা হয়নি। এ বিষয়ে শিগগিরই নতুন পরিকল্পনা জানানো হবে বলেও জানিয়েছে তেল আবিব।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ