শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

৬১ দেশের ভ্রমণ বিধিনিষেধ শিথিল করল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ৬১ দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করেছে। চার ক্যাটাগরির তালিকা করে এ ঘোষণা দেওয়া হয়েছে। রোগ নিয়ন্ত্রণ ও সুরক্ষা (সিডিসি) জানিয়েছে, যেসব দেশের কভিড পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, শনাক্তের হার কমেছে- সেসব দেশের মানুষ এখন যুক্তরাষ্ট্রে আসতে পারবে। আগামী সপ্তাহে নতুন করে আরও কিছু দেশের ভ্রমণ বিধি-নিষেধ শিথিল করতে পারে যুক্তরাষ্ট্র। সূত্র : রয়টার্স, বিবিসি।

করোনাভাইরাসের ভ্যাকসিনেশন চলমান থাকায় যুক্তরাষ্ট্রের গণস্বাস্থ্য সংস্থা গত সোমবার তাদের ভ্রমণ বিধিনিষেধের তালিকা হালনাগাদ করেছে। যুক্তরাজ্যের বেশিরভাগ যাত্রী যুক্তরাষ্ট্রে ভ্রমণের ব্যাপারে এখনো নিষিদ্ধ। যুক্তরাষ্ট্র সব দেশকে ৪টি ক্যাটাগরিতে ভাগ করেছে।

লেভেল ৪ এ তালিকাভুক্ত দেশগুলোর জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণ পুরোপুরি নিষিদ্ধ। লেভেল ৩ ভুক্ত দেশগুলোর টিকাদান কর্মসূচি সম্পূর্ণ সম্পন্ন করে তবেই যুক্তরাষ্ট্রে আসতে পারবে। লেভেল ৩ ভুক্ত দেশগুলোর তালিকায় রয়েছে ফ্রান্স, স্পেন, ইতালির মতো দেশ। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও সুরক্ষাকেন্দ্র (সিডিসি) এ তালিকা প্রকাশ করেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ