শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

শুক্রবার থেকে রাজশাহীগামী ট্রেন চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শুক্রবার (১১ জুন) সকাল থেকে রাজশাহীগামী সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী।

তিনি বলেন, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহীতে লকডাউন ঘোষণা করা হয়েছে। এ সিদ্ধান্তের ধারাবাহিকতায় আগামী তিন দিনের জন্য ঢাকা থেকে রাজশাহীগামী সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে, যা কার্যকর হবে শুক্রবার সকাল থেকে।

ট্রেন চলাচল কতদিন বন্ধ থাকবে—প্রশ্নে রেলওয়ের এ কর্মকর্তা বলেন, প্রথম ধাপে ৩ দিন বন্ধ রাখা হবে। এই সময়সীমা বাড়ানো হবে কিনা তা পরে বিবেচনা করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ