রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে

রাজধানীতে কিশোর গ্যাং আকাশ ও সামী গ্রুপের ১৮ সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর লালবাগ, তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পৃথক অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘আকাশ গ্রুপ’ ও ‘সামী গ্রুপে’র ১৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

বুধবার (৯ জুন) রাত থেকে বৃহস্পতিবার (১০ জুন) সকাল পর্যন্ত র‍্যাব-২ এর একাধিক অভিযানে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র। তারা ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িত বলে র‍্যাব জানায়।

গ্রেফতারকৃতরা হলো – মুহা. আকাশ (২৭), ফয়সাল মাহমুদ (২৬), মুহা. ইমরান (১৯), মুহা. মিরাজুল করিম (২৩), মামুনুর রশিদ চৌধুরী ওরফে জনি (৩০), ফারহান আহমেদ (২৩), মুহা. আল আমিন(২৬), মাসুদ রানা ওরফে রাজ (২৪), মুহা. নাহিদ (১৮), মুহা. শান্ত (১৮), মুহা. রাব্বি আল মামুন (২৩), মুহা. ফেরদৌস (১৮), মুহা. সামি (১২), মুহা. সাগর(১৩), মুহা. আশিকুল ইসলাম (১২), মুহা. আলভি(১৪), মুহা. শান্ত (১৩), মুহা. নয়ন (১৩)।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে ১০টি ছুরি, ৩টি ড্যাগার, ২টি ক্ষুর, ২টি এন্টিকাটার ব্লেড, ২টি তালা ভাঙ্গার যন্ত্র, ২টি গ্রিল কাটার যন্ত্র এবং ৮টি মোবাইল জব্দ করা হয়।

র‍্যাব-২ এর সহকারী পরিচালক ফজলুল হক বলেন, গ্রেফতারকৃতরা স্থানীয়ভাবে পরিচিত কিশোর গ্যাং ‘আকাশ গ্রুপ’ ও ‘সামী গ্রুপে’র সদস্য। আসামিরা ডাকাতি, ছিনতাই, মাদক সেবন, ইভটিজিং, চাঁদাবাজিসহ নানা অপকর্মের সাথে জড়িত। টিকটক, লাইকিসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রেফতারকৃতরা অশ্লীল ভিডিও শেয়ার ও তৈরির মাধ্যমে ভাইরাল হওয়াসহ বিভিন্ন বয়সী নারীদের সাথে অবৈধ সম্পর্ক স্থাপনের মতো অনৈতিক কাজে জড়িত বলে স্বীকার করেছে।

নিজেদের গ্রুপের আধিপত্য বজায় রাখার জন্য অন্যান্য কিশোর গ্যাংয়ের সাথে মারামারিসহ নানা সশস্ত্র সংঘর্ষেও তারা জড়িত র‍্যাব জানায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ