শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু ৬১৪৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমলেও দেশটিতে দৈনিক মৃত্যু কমেনি, বরং তা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাকালে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬ হাজার ১৪৮ জনের। করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন তিন লাখ ৬৯ হাজার ৬৭৬ জন।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৯৪ হাজার ৫২ জনকে শনাক্ত করা হয়েছে। দেশটিতে মোট শনাক্ত হয়েছেন ২ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ১২১ জন। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে।

আজ বৃহস্পতিবার (১০ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, দৈনিক সংক্রমণ অল্প বাড়লেও নিয়ন্ত্রণে রয়েছে সংক্রমণের হার। গত দু’দিনের মতো বৃহস্পতিবারও তা রয়েছে ৫ শতাংশের নীচে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক লাখ ৫১ হাজার ৩৬৭ জন। মোট সুস্থ হয়েছেন দুই কোটি ৭৬ লাখ ৫৫ হাজার ৪৯৩ জন।

গত কয়েকদিন ধরে মৃত্যুর সংখ্যা কমে দুই হাজার আড়াইহাজারের মধ্যে ছিল। কিন্তু গত ২৪ ঘণ্টায় এ সংখ্যার পরিবর্তন হয়েছে শুধুমাত্র বিহারের মৃতের সংখ্যায়। তার জেরেই দেশের মৃত্যু সংখ্যা একলাফে ৩ গুণ হয়েছে। বিহারে গত ২৪ ঘণ্টায় মৃত্যু দেখানো হয়েছে ৩ হাজার ৯৭১ জনের। এই সংখ্যা বাদ দিলে ভারতে দৈনিক মৃত্যু কিন্তু দু’হাজারের আশপাশেই রয়েছে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে আরটি-পিসিআর ও অ্যান্টিজেন পদ্ধতিতে ২০ লাখ ৪ হাজার ৬৯০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ৩৭ কোটি ২১ লাখ ৯৮ হাজার ২৫৩টি নমুনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ