শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

দক্ষিণ কোরিয়ায় বাসের ওপর ধসে পড়ল ৫ তলা ভবন, নিহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বাসের ওপর একটি পাঁচতলা ভবন ধসে পড়ার ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন দক্ষিণ কোরিয়ায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

খবরে বলা হয়েছে— এ দুর্ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলের শহর গাওয়াংজুতে।

দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ফায়ার এজেন্সি জানায়, ১৭ যাত্রী নিয়ে একটি বাস রাস্তায় দাঁড়ানো ছিল। পরে বাসটির ওপর ভবন ধসে পড়ে। এখন পর্যন্ত ভবনধসের কারণ জানা যায়নি।

উদ্ধারকর্মী কিম সিওক সান বলেন, ধসে পড়ার আগেই ভবন এলাকা থেকে সব কর্মী সরিয়ে নেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভবনটি সরাসরি বাসের ওপর ধসে পড়ে।

১৯৯৫ সালের জুনে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভবনধসের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৫০০-এর বেশি মানুষ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ