শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

ইসরায়েলের হামলায় ৩ ফিলিস্তিনি নিরাপত্তা কর্মী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিনিদের ওপর আবারো নির্বিচার গুলি চালিয়েছে ইসরায়েলের দখলদার বাহিনী। এতে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে পশ্চিম তীরের জেনিন শহরে এ ঘটনা ঘটে। এতে এক ফিলিস্তিনি আহত হয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই স্থানেই এক কর্মকর্তাকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তোলে ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনী। সম্প্রতি যুদ্ধবিরতির পরও ফিলিস্তিনিদের ঘরবাড়ি থেকে উচ্ছেদকে কেন্দ্র করে আবারো উত্তেজনা বিরাজ করছিল।

ফিলিস্তিনি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে যারা নিহত হয়েছেন তারা হলেন- লেফটেনেন্ট আদাম ইলোয়ি (২৩) এবং ক্যাপ্টেন তাইসির ইসা (৩৩)। তারা দুই জনই ফিলিস্তিনের সামরিক গোয়েন্দা সংস্থার সদস্য।

নিহতদের অন্যজন হলেন গামিল মাহমুদ আল-আমুরি। এর আগে ইসরায়েলের হাতে বন্দি হয়ে কারাভোগও করেছিলেন তিনি। এ ঘটনায় একজন হয়েছেন। তিনিও ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর সদস্য। তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে, ইসরায়েলের সাম্প্রতিক হামলাগুলো বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করতে পারে উল্লেখ করে ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রাদিনাহ এক বিবৃতিতে বলেছেন, ফিলিস্তিনি নাগরিকদের ওপর ইসরায়েল যে হত্যা ও সহিংসতা অব্যাহত রেখেছে তা উত্তেজনা আরো বাড়াবে। আর এসবের জন্য দখলদার ইসরায়েল সরকার দায়ী।

এ ছাড়া বিবৃতিতে ফিলিস্তিনি জনগণকে রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ কামনাও করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে নাবিল আবু রাদিনাহ বলেন, আগ্রাসন বন্ধে তারা যেন ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করে। অন্যথায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ