রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে

আমেরিকায় আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে: মির্জা কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বসুরহাট পৌরসভা মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আমি ষড়যন্ত্রের জাতাকলে নিষ্পেষিত হচ্ছি, তাই বারবার লাইভে আসতে বাধ্য হয়েছি। বৃহস্পতিবার সকালে আমার আমেরিকার যাওয়ার কথা ছিলো কিন্তু আমার নেতাকর্মীদের অস্ত্রের মুখে ঠেলে দিয়ে আমি আমেরিকা চিকিৎসার জন্য যেতে পারি না।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে লাইভে এসে এ সব কথা বলেন।

আমেরিকায় না যাওয়ার কারণ হিসেবে কাদের মির্জা বলেন, দেশের শত্রুরা বিদেশেও ষড়যন্ত্র করছে। আমেরিকাতে আমাকে গুম ও হত্যা করার জন্য কালাইয়াদের এক কোটি টাকা কন্ট্রাক্ট করেছে। তারা সেখানে আমাকে মেরে দেশে প্রচার করবে আমি পালিয়ে গেছি। এজন্য তারা দেশে একরামের (এমপি) বাড়িতে ও আমেরিকায় ম্যাকডোনাল্ডে আল-আমিনের বাসায় বৈঠকও করেছে।

কাদের মির্জা বলেন, আমি বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় অপশক্তিরা (প্রতিপক্ষ) বৈঠক করে আমার নেতাকর্মীদের হত্যা করে পৌরসভা দখল ও কাউন্সিলরদের দিয়ে আমার বিরুদ্ধে অনাস্থা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি, আমার দুঃসময়ের কর্মীদের অস্ত্রের মুখে ঠেলে দিয়ে চিকিৎসার জন্য আমি আমেরিকা যেতে পারি না। মারা গেলে দেশেই মরব।

তিনি বলেন, সাত দিনের মধ্যে প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে হবে, অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, মিথ্যা মামলা থেকে তার কর্মীদের অব্যাহতি ও মুক্তি দিতে হবে। অন্যথায় অনুসারীদের রেডি থাকতেও নির্দেশ দিয়েছেন কাদের মির্জা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ