বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

স্কুল খুলছে ইন্দোনেশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইন্দোনেশিয়ার স্কুলগুলো খুলে দিতে নতুন একটি ব্যবস্থার অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট জোকো উইদোদো। ২৫ শতাংশ শিক্ষার্থীকে ক্লাসরুমে যাওয়ার অনুমতি দিয়েছে তারা।

জাকার্তা গ্লোব জানায়, আগামী জুলাইয়ে নতুন শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা স্কুলে ফিরতে পারবেন। সোমবার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে দেশটির স্বাস্থ্যমন্ত্রী বুদি গুনাদি সাদিকিন জানান, প্রতিটি ক্লাসে মোট শিক্ষার্থীর ২৫ শতাংশকে ক্লাসরুমে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা প্রতি সপ্তাহে দুদিন স্কুলে আসবে।

তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী, সশরীরে ক্লাসরুমে উপস্থিত হওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা মেনে চলতে হবে। শ্রেণীকক্ষ কার্যক্রম প্রতিদিন মাত্র দুই ঘণ্টা চলবে।’ স্কুল পুনরায় চালু করার জন্য সব শিক্ষক ও স্কুলের কর্মীদের দুই ডোজই টিকা দেওয়া প্রয়োজন বলে জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বুদি গুনাদি সাদিকিন বলেন, ‘আমরা আঞ্চলিক নেতা, যাদের কাছে টিকা সরবরাহ করা হয়, তাদের টিকা দেওয়ার ক্ষেত্রে শিক্ষকদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানাই। সশরীরে স্কুলে উপস্থিত হয়ে পড়াশোনা বাধ্যতামূলক নয়, অভিভাবকরা চাইলে এখনো অনলাইনে সন্তানের পড়াশোনা করাতে পারেন।’

গত বছরের মাঝামাঝিতে ইন্দোনেশিয়ার বেশিরভাগ অঞ্চলে মহামারি দেখা দেওয়ার পর থেকে স্কুলগুলো বন্ধ রয়েছে।ইন্দোনেশিয় শিশু সুরক্ষা কমিশনের (কেপিএআই) চেয়ারম্যান রেতনো লিস্টিয়ার্টি জানান, প্রতিটি জেলাকে অবশ্যই তাদের অঞ্চলে কোভিড-১৯ সংক্রমণের তীব্রতার বিষয়ে সৎভাবে জানাতে হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ