রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে

জবির ক্লাস-পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত ১৩ জুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়া হবে সশরীরে। তবে এর আগে অনলাইনে হবে প্রস্তুতিমূলক রিভিউ ক্লাস। আর পরীক্ষা নেয়া হতে পারে জুলাইয়ের প্রথম সপ্তাহে। তবে ক্লাস ও পরীক্ষার তারিখ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী ১৩ জুন অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল সভায়।

মঙ্গলবার (৮ জুন) বেলা ১১টার দিকে জবির ভাইস চ্যান্সেলরের সাথে বিভিন্ন অনুষদ ও বিভাগের ডিন এবং চেয়ারম্যানদের সমন্বয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভা থেকে এসব তথ্য জানা গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরণ কুমার গোস্বামী গণমাধ্যমকে বলেন, আমরা দ্রুতই ক্লাস-পরীক্ষা নেব এমন একটা সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষা সশরীরে নেব। রিভিউ ক্লাস নেওয়া হবে এবং সেটা অনলাইনে। তবে ক্লাস-পরীক্ষা কবে থেকে নেওয়া হবে এ বিষয়ে ১৩ তারিখ অ্যাকাডেমিক কাউন্সিল সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল জানান, স্বাস্থ্যবিধি মেনে জুলাইয়ের প্রথম সপ্তাহে আমাদের পরীক্ষা হবে এমন একটি সিদ্ধান্ত আমরা নিয়েছি। পরীক্ষার আগে প্রত্যেক বিভাগ তাদের প্রস্তুতিমূলক ক্লাস নিয়ে শেষ করবে। ১৩ তারিখ অ্যাকাডেমিক কাউন্সিল সভায় এ ক্লাস ও পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

অন্যদিকে জবির বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মনিরুজ্জামান বলেন, আমরা সশরীরে পরীক্ষা নেব। পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত ১৩ জুন অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকের মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে। এছাড়া পরীক্ষার আগে আমরা দুই সপ্তাহ রিভিউ ক্লাসও নেব। তবে রিভিউ ক্লাস বা অ্যাসেসমেন্ট এসব অনলাইনে নেওয়া হবে বলেও নিশ্চিত করেছেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ