শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

সৌদির বিমান ঘাঁটিতে আবারও ইয়েমেনের ড্রোন হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথি বিদ্রোহী সমর্থিত সশস্ত্র বাহিনী সৌদি আরবের দক্ষিণে খামিস মুশাইত এলাকায় 'কিং খালিদ' বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। ইরানের সংবাদমাধ্যম পার্সটুডে জানায়, রোববার (৬ জুন) ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি হামলার কথা নিশ্চিত করেছেন।

এ সময় তিনি বলেন, কিং খালিদ বিমান ঘাঁটিতে কে-টু ড্রোনের সাহায্যে নিখুঁত আঘাত হানা হয়েছে। তিনি আরও বলেন, ইয়েমেনে অব্যাহত সৌদি আগ্রাসনের জবাবে এ হামলা চালানো হয়েছে। অন্যদিকে সৌদি সংবাদমাধ্যম দাবি করেছে, তাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা ইয়েমেনি ড্রোনটি ভূপাতিত করেছে।

গত কয়েক সপ্তাহে কিং খালিদ বিমানঘাঁটিতে এ নিয়ে কয়েক দফা হামলা চালাল ইয়েমেনের সশস্ত্র বাহিনী। কয়েক দিন আগে সৌদি আরবের রাজধানী রিয়াদের আরামকো তেল স্থাপনায় ছয়টি ড্রোনের সাহায্যে হামলা চালায় তারা।

গত কয়েক মাসে হুথি বিদ্রোহী গোষ্ঠী সমর্থিত ইয়েমেনি সেনারা সৌদি আরবের বিভিন্ন স্থাপনা ও তেল স্থাপনায় হামলা চালাচ্ছে। তাদের দাবি- সৌদি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা তারা অব্যাহত রাখা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ