রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শুরু ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০

মঙ্গলবার যেসব এলাকায় গ্যাস থাকবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পদ্মা সেতুর রেল সংযোগ স্থাপনে পাইপলাইন স্থানান্তর করায় মঙ্গলবার (০৮ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না।

আজ সোমবার (০৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এলাকাগুলো হলো-কমলাপুর রেলস্টেশন থেকে টিটিপাড়া, সায়দাবাদ বাস টার্মিনাল, মুগদা, গোলাপবাগ, বেলতলা, মানিক নগর, অতীশ দিপঙ্কর রোড, আর কে মিশন রোড, গোপীবাগ, উত্তর যাত্রাবাড়ী ও ধলপুর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা সেতুর রেল সংযোগ স্থাপনে পাইপলাইন স্থানান্তর কাজের জন্য ৮ জুন, মঙ্গলবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত (১২ ঘণ্টা) কমলাপুর রেলস্টেশন থেকে টিটিপাড়া, সায়দাবাদ বাস টার্মিনাল, মুগদা, গোলাপবাগ, বেলতলা, মানিক নগর, অতীশ দিপঙ্কর রোড, আর কে মিশন রোড, গোপীবাগ, উত্তর যাত্রাবাড়ী ও ধলপুর এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সরবরাহ বন্ধ থাকায় পার্শ্ববর্তী এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও জানিয়েছে তিতাস।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ