রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শুরু ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০

বেফাকের নির্মাণ তদারকি সাব-কমিটির সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর মিলনায়তনে নির্মাণ তদারকি সাব-কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বেফাকের সভাপতি (ভারপ্রাপ্ত) আল্লামা মাহমুদুল হাসান। সভায় বেফাকের সামাদনগরস্থ নির্মাণাধীন ১১ তলা ভবনের নির্মাণকাজ সম্পর্কে পর্যালােচনা করা হয়।

আজ ২৫ শাওয়াল ১৪৪২ হিজরী মােতাবেক ০৭ জুন রােজ সােমবার অনুষ্ঠিত এ সভায় সভাপতি আল্লামা মাহমুদুল হাসান বর্তমান সময়ে মাদরাসা খােলার ব্যাপারে বেফাকের অব্যাহত চেষ্টা সম্পর্কে সকলকে অবগত করেন। পাশাপাশি সকল মাদরাসা কর্তৃপক্ষকে দোয়ার এহতেমাম করার আহ্বান জানান।

অতঃপর সভাপতি (ভারপ্রাপ্ত) আল্লামা মাহমুদুল হাসান সাহেব ও মহাসচিব (ভারপ্রাপ্ত) মাওলানা মাহফুজুল হক সাহেব বেফাকের ভবন নির্মাণ তদারকি সাব-কমিটির সদস্যদের সাথে নিয়ে নির্মাণাধীন ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং মূল কাজের উদ্বোধন করেন। উদ্বোধনকালে সম্মানিত সভাপতি সহ উপস্থিত সকল সদস্য নির্মাণ কাজের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

অনুষ্ঠানে আরাে উপস্থিত ছিলেন, হযরত মাওলানা নূর আহমাদ কাসেম, বেফাকের সহ-সভাপতি মাওলানা মুছলেহ উদ্দিন রাজু, মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মাওলানা মুহাম্মদ যুবায়ের, মাওলানা আখতার হােসাইন, ইঞ্জিনিয়ার মাে. বেলাল হােসেন, ইঞ্জিনিয়ার মাে. মনােয়ার প্রমুখ।

সভাপতির দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘােষণা করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ