শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

জামেয়া আমিনিয়া মাদরাসা সিলেটের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জামেয়া আমিনিয়া মংলিপার হাজীনগর মাদ্রাসা এয়ারপোর্ট সিলেট এর ক্যাম্পাসে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়েছে।

আজ (৭ জুন) সোমবার মাদ্রাসার ক্যাম্পাসে উক্ত বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠানে জামেয়া আমিনিয়ার প্রিন্সিপাল মাওলানা শায়খ মাহমুদুল হাসান বলেন, বৃক্ষ রোপন কর্মসূচী শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করেনা বরং ইসলামের দৃষ্টিতে ছদকায়ে জারিয়া। তিনি আরো বলেন সমাজের প্রতিটি নাগরিকের উচিত রাস্তার পার্শ্বে এবং বাড়িতে ব্যাপক আকারে বৃক্ষ রোপন করা। তিনি বলেন, এখনই বৃক্ষ রোপনের উপযুক্ত সময়। পৃথিবীর পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে এগিয়ে আসতে। বৃক্ষ রোপনের বিকল্প নেই বলে মন্তব্য করেন।

বৃক্ষ রোপন কর্মসূচীতে অংশ গ্রহণ করেন জামেয়া আমিনিয়া সিলেট এর ভূমিদাতা নূরুজ্জামান, মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা শিব্বির আলম খান, সহকারী শিক্ষক মাওলানা আমীনুল ইসলাম, মাওলানা রুহুল আমিন, মাওলানা আফসারুল আমিন, হাফিজ জামিল আহমদ, মাষ্টার আব্দুল্লাহ আল হেলাল প্রমুখ। মাদ্রাসার আঙ্গিনার চারপাশে ফলজ ও বনজ বিভিন্ন প্রকার চারা রোপণ করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ