শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

এবার ৫টি প্রদেশ দখলে নিলো তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়াহইয়া বিন আবু বকর।।

কঠিন অবরোধ ও রক্তক্ষয়ী দীর্ঘ সংঘর্ষের পর সরকারি বাহিনী থেকে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশের পাঁচটি গুরুত্বপূর্ণ জেলা নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে তালেবান সেনারা৷ সংবাদ ডেইলি ইসলাম পাকিস্তানের৷

গতকাল (৬ জুন) রোববার পত্রিকাটির এক প্রতিবেদনে জানা যায়, তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ একাধিক টুইটের মাধ্যমে লিখেছেন যে, আফগানিস্তানের জাবুল, উরুজগান, গজনী ও নূরস্তানের গুরুত্বপূর্ণ জেলাগুলি সরকারি বাহিনী থেকে পুনরায় দখলে নিয়েছে।

কিছুদিন আগেও গুরুত্বপূর্ণ আরো চারটি জেলা দখল করেছে বলে দাবি করেছে তালেবান৷ এভাবে, তারা মোট ৯ টি জেলার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

এদিকে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান তালেবানদের দাবি অস্বীকার করে আন্তর্জাতিক নিউজ এজেন্সিকে বলেছে যে, আফগান সুরক্ষা বাহিনী মূলত কৌশলগতভাবে পিছু হটেছে৷

আফগান মিডিয়া অনুসারে, তালেবান যোদ্ধারা জাবুলসহ পাঁচটি প্রদেশের বিভিন্ন জেলায় প্রবেশ করে এবং সুরক্ষা বাহিনীর চেকপয়েন্টগুলি লক্ষ্য করে আক্রমণ করে বসে৷ এভাবে এক ভয়াবহ সংঘর্ষের পরে নিরাপত্তা কর্মীদের পিছু হটতে বাধ্য করে।

গত শনিবার (৫ জুন) বাগলান ও সমানগান (উত্তর) প্রদেশগুলিতে তালেবান যোদ্ধাদের দ্বারা চালিত হামলায় ১০ জনেরও বেশি নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। এছাড়াও গত ১ জুন তালেবানদের হামলায় ৪১জন নিরাপত্তাকর্মি নিহত হয়েছে৷

তালেবানরা এক বিবৃতিতে বলেছে যে, শুক্রবার( ৪ জুন) আফগান বিমানবাহিনী হেলমান্দ প্রদেশে বিমান হামলা চালিয়ে কমপক্ষে ৩০ জন বেসামরিক লোক হত্যা করেছে এবং ৭০০ জনকে আহত করেছে। সূত্র: আনাদোলু এজেন্সী ও ডেইলি ইসলাম পাকিস্তান

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ