শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

ইসরায়েলের মহাকাশ সংস্থার সাবেক প্রধান নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরায়েলের মহাকাশ সংস্থার সাবেক প্রধান এভি হার-ইভেন একর শহরে আরব এবং ইহুদীদের মধ্যে সংঘর্ষে মারাত্মক আহত হওয়ার পর গত রাতে তিনি মারা গেছেন।

গত মাসে ওই সংঘর্ষ হয় এবং তাতে আগুনে পুড়ে এবং ধোঁয়ায় মারাত্মক আহত হওয়ার পর বন্দরনগরী হাইফার রাম্বা হেলথ কেয়ার ক্যাম্পাসে ভর্তি করা হয়।

ইসরায়েলের ইংরেজি দৈনিক টাইমস অব ইসরায়েল জানিয়েছে, একর শহরে সংঘর্ষের সময় এফেন্দি হোটেলে অবস্থান করছিলেন এভি হার-ইভেন। ওই সময় হোটেলটিতে আগুন লাগিয়ে দেয়া হয় এবং আগুনে তিনি মারাত্মক আহত হন।

ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর বর্বর আগ্রাসন শুরু করলে এবার নজিরবিহীনভাবে আরব ও ইহুদিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তার জের ধরে একর শহরে আরব এবং ইহুদিদের মধ্যে মারাত্মক সংঘর্ষের ঘটনা ঘটে।

হার-ইভেন দীর্ঘদিনের সামরিক ক্যারিয়ার শুরু করেছিলেন ইহুদিবাদী ইসরায়েলের আর্টিলারি কোরে যোগদানের মাধ্যমে। সামরিক বাহিনীতে ভর্তির পর তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি আর্টিলারি রিসার্চ ডেভলপমেন্টের একজন কর্মকর্তা হিসেবে কাজ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ