শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় কোম্পানীগঞ্জের প্রবাসীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবে দোকানের মালামাল ডেলিভারি দিয়ে বাসায় ফেরার পথে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের সাথে ধাক্কা খেয়ে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

নিহত সাইফুল ইসলাম রিপন (২৯) নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা ৭নম্বর ওয়ার্ডের আতাউদ্দিন মাঝির বাড়ির আবু নাছেরের ছেলে।

স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ২টার দিকে সৌদি আরবের আল নেওয়াজ সড়কে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

রোববার (৬ জুন) সকাল ৯টার দিকে নিহতের বড় ভাই শাহজাহান শিপন ও জেঠাতো ভাই মিনহাজ মাহমুদ তাপিম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের বড় ভাই আরও জানায়, সর্বশেষ তার ছোট ভাই ৫ বছর আগে সৌদি আরবে গমন করেন। সে সেখানে নিজের গাড়িতে করে বিভিন্ন পণ্য সরবরাহ করত। শনিবার দিবাগত রাত ২টার দিকে দোকানের মালামাল ডেলিভারি দিয়ে আল নেওয়াজ থেকে দামাম আসার পথে আল নেওয়াজ সড়কে তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের সাথে ধাক্কা খায়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ