শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

সীমান্তবর্তী এলাকার মানুষকে ঝালকাঠি জেলায় প্রবেশ করতে দিবেন না: আমু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের সীমান্তবর্তী এলাকায় করোনার ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত হচ্ছে মানুষ। তাই সবাইকে সচেতন থাকতে হবে। যারা টিকা নেননি, অল্প সময়ে নিয়ে নেবেন। সীমান্তবর্তী এলাকার কোনো মানুষকে ঝালকাঠি জেলায় প্রবেশ করতে দেবেন না। প্রশাসনের কর্মকর্তারা এ বিষয়ে পদক্ষেপ নেবেন। করোনার ভারতীয় ধরন যাতে বাংলাদেশে ছড়িয়ে না পড়ে এজন্য এসব কথা বলেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু।

তিনি বলেন, উত্তরাঞ্চলের কাউকে দক্ষিণাঞ্চলের জেলায় প্রবেশ করতে দেয়া যাবে না।

রোববার (৬ জুন) দুপুর ১২টায় ঝালকাঠির পৌর ভূমি অফিসের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। শহরের বারোচালা এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল আলম নবীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম তালুকদার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ। এসময় অতিথিরা দোয়া মোনাজাতে অংশ নেন।

অপরদিকে ঝালকাঠির নলছিটি প্রেসক্লাবে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় নলছিটি বাসস্ট্যান্ড থেকে থানার পুল পর্যন্ত সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেছেন শিল্প মন্ত্রণালয়ের স্থায়ী পরিষদের চেয়ারম্যান ও ঝালকাঠি-২ আসনের সাংসদ হোসেন আমু।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ