শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

মিয়ানমারে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ গ্রামবাসী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের ইরাবতী ব-দ্বীপ অঞ্চলে সেনাবাহিনীর সংঘর্ষে অন্তত ২০ গ্রামবাসী নিহত হয়েছেন। শনিবার (৫ জুন) ভারী অস্ত্র সমৃদ্ধ সেনাদের বিরুদ্ধে গুলতি ও তীর-ধনুক নিয়ে রুখে দাঁড়িয়েছেন গ্রামবাসীরা। -খবর রয়টার্সের

দক্ষিণপূর্ব এশীয় দেশটির প্রধান শহর ইয়াঙ্গুন থেকে প্রায় ১৫০ কিলোমিটার উত্তরপশ্চিমে হালায়াসওয়ে এলাকায় শনিবার ভোরের আগে থেকে সংঘর্ষ শুরু হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী বলেন, গ্রামবাসীরা শুধু তীর হাতে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। সংঘর্ষে স্থানীয় অনেকে হতাহত হয়েছেন।

কথিত অস্ত্র উদ্ধারের নামে সেনারা গ্রামবাসীদের লাঞ্ছিত করলে তারা গুলতি নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে।

অভ্যুত্থানের পর থেকে বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুন ও রাজধানী নেপিডোতে টানা বিক্ষোভ শুরু হয়। যা এখন ছোট ছোট শহর এবং গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে। টানা বিক্ষোভে মিয়ানমার অনেকটাই অচল হয়ে পড়েছে।

উল্লেখ্য, গত দু-মাসের মধ্যে সবচেয়ে বেশি বেসামরিক নাগরিক হতাহত হয়েছে শনিবার। গত ১ ফেব্রুয়ারির পর থেকে পুলিশ ও সেনাবাহিনীর হাতে ৮৪৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ