রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’ 

ভ্যাকসিন নিয়ে আন্তর্জাতিক রাজনীতির শিকার বাংলাদেশ: হারুনুর রশীদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রস্তাবিত বাজেটে ভ্যাকসিনের সুনির্দিষ্ট গাইড লাইন না থাকায় হতাশা প্রকাশ করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ। তিনি বলেছেন, প্রস্তাবিত বাজেটে ভ্যাকসিনের সুনির্দিষ্ট গাইড লাইন দিতে পারেন নাই। মানুষ ভ্যাকসিন কবে পাবে? দেড় বছর হলো আমরা ২ শতাংশ মানুষকেও ভ্যাকসিন দিতে পারি নাই। কত দ্রুত সময়ের মধ্যে ভ্যাকসিন দিতে পারবেন? চায়না, রাশিয়া কেন ট্রায়াল দিতে পারিনি?

আজ ভ্যাকসিন নিয়ে আন্তর্জাতিক রাজনীতির শিকার বাংলাদেশ। যে কারণে চীন থেকে ভ্যাকসিন পাব কি না সেটাও অনিশ্চিত। এখাতে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি করেন তিনি।

রোববার (৬ জুন) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে ২০২০-২০২১ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, প্রস্তাবিত ২০২০-২০২১ অর্থবছরে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট উপস্থান করা হয়েছে। এত বেশি বৈদেশিক ঋণ নির্ভর, এত বেশি অভ্যন্তরীন ঋণ নির্ভর। যেটা ৫০ বছরের ইতিহাসে সর্বোচ্চ। এত ব্যাপক ঋণ নির্ভর বাজেট অতীতে কোন সরকারের আমলে এমন বাজেট হয়নি।

অন্যদিকে ২০২০-২১ অর্থ বছরের বাজেট অবাস্তবায়িত থেকে গেছে। করোনাকালে যে বাজেট দেয়া উচিত ছিল সেটা দিতে পারে নাই এবং বাস্তবিক অর্থে সরকারের নীতি এবং ভুল সিদ্ধান্তের কারণে জনদুর্ভোগ ও ভোগান্তি বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, আমি সব চাইতে বেশি উদ্বিগ্ন। দ্বিতীয় ঢেউ সারাদেশকে অস্থির করে তুলেছে। আমার নিজের জেলা চাপাইনবাবগঞ্জ, রাজশাহী বিভাগ সবচাইতে বেশি মারাত্মকভাবে আক্রান্ত। এখন আম মৌসুম। আম চাষীরা ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারতের ভেরিয়েন্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল। দেশের দ্বিতীয় বৃহতম স্থল বন্দর সোনা মসজিদ বন্দর এবং যশোর বেনাপোলে প্রতিদিন হাজার হাজার গাড়ি ঢুকছে। গাড়ির সাথে চালক হেলপার, তাদের সহকারী ঢুকছে, তারা যত্রতত্র ঘোরাঘুরি করছে, সেখানে যে নিরাপত্তা গ্রহণ করা দরকার সেটি করতে পারেনি বলেই বাংলাদেশের গোটা এলাকায় ভারতীয় ভেরিয়েন্ট ছড়িয়ে পড়েছে। আল্লাহর কাছে প্রার্থনা করছি ভারত মতো অবস্থা যেন না হয়।

তিনি বলেন, গোটা বিশ্বে প্রমাণিত করোনা থেকে বাঁচতে ভ্যাকসিন দিতে হবে। বাজেটে ভ্যাকসিনের সুনির্দিষ্ট গাইড লাইন দিতে পারেন নাই। মানুষ ভ্যাকসিন কবে পাবে? দেড় বছর হলো আমরা ২ শতাংশ মানুষকেও ভ্যাকসিন দিতে পারি নাই। সংসদ নেতার কাছে দাবি করব কবে কত দ্রুত সময়ের মধ্যে ভ্যাকসিন দিতে পারবেন সেটা জনগণকে জানান। চায়না রাশিয়া কেন ট্রায়াল দিতে পারিনি? ভ্যাকসিন নিয়ে আন্তর্জাতিক রাজনীতির শিকার বাংলাদেশ।

হারনুর রশীদ বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতির ডিপো। গত বছরে সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে অর্থ বরাদ্দ হয়েছিল সেটি জনগণের কল্যাণে সঠিকভাবে ব্যয় হয়েছে তা বলতে পারবে না।

তিনি রাজশাহী, চাপাইনবাবগঞ্জসহ ওই এলাকার প্রত্যেক হাসপাতালে ১০০টি করোনা ইউনিটি করার দাবি করেন। পাশাপাশি স্বাস্থ্য বিভাগের সংস্কার দাবি করেন। এজন্য মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি নিয়ে একটি বৈঠক করে স্বাস্থ্য বিভাগের সংস্কার করার দাবি করেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ