শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

বজ্রপাত থেকে বাঁচবেন কীভাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বজ্রপাতে ইদানিং মানুষ মারা যাচ্ছে অনেক। খবরের কাগজজুড়ে পাওয়া যায় এসব মৃত্যু সংবাদ। তাছাড়া বর্ষা আসন্ন। আষাঢ় মাস শুরু হওয়ার আগেই শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি। বর্ষায় বজ্রপাত দেখা যায় প্রায়ই।

বজ্রপাতের ভয়ংকর শব্দে ভয় পাওয়া বা চমকে যাওয়াও অস্বাভাবিক নয়। কিন্ত এসময়ে করণীয় ও বর্জনীয় সম্পর্কে জানা থাকলে নির্ভয়ে থাকা যায়। বিশেষজ্ঞরা বলেন, ঝড়-বৃষ্টিতে বাইরে না থেকে ঘরে থাকার বিকল্প নেই।

এছাড়াও বজ্রপাত থেকে বাঁচতে এসময় যা করবেন:

১. ফোন, কম্পিউটারসহ অন্যান্য বৈদ্যুতিক ডিভাইস থেকে দূরে থাকতে হবে।
২. রান্নাঘর বা বাথটাবে থাকার সময় ধাতব পদার্থ থেকে দূরে থাকতে হবে।
৩. যেকোনো বৈদ্যুতিক তার, ধাতব পদার্থ বা সংশ্লিষ্ট বস্তু থেকে দূরে থাকতে হবে। কারণ, ধাতব পদার্থ দ্বারা বজ্রপাত অনেকদূর পর্যন্ত চলাচল করতে পারে।
৪. এসময় পুকুর, নদী বা যেকোন খাল-বিলে মাছ ধরা বা নৌকা ভ্রমণ থেকে বিরত থাকতে হবে।
৫. অনেক মানুষ একসঙ্গে না থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকতে হবে।

বজ্রপাতে বর্জনীয়

১. বজ্রপাতের সময়ে কোন ভাবেই কংক্রিটের কোনো কিছুর ওপরে শোয়া বা দেয়ালের সঙ্গে হেলান দিয়ে থাকা যাবে না।
২. উঁচু কোন খোলা স্থানে এবং নদী, পুকুর, খাল-বিলের আশপাশে থাকা যাবে না।
৩. এসময় নিচে বা মাটিতে শোয়া যাবেনা এবং বিচ্ছিন্ন কোনও বড় গাছের নিচে দাঁড়ানো যাবে না।
৪. ইস্পাত, লোহা বা কোন ধাতব জাতীয় জিনিস হাতে নিয়ে রাখা যাবে না।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ