শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

পিৎজা ঘরের দুয়ারে এলে রেশন আসবে না কেন: অরবিন্দ কেজরিওয়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, যদি পিৎজা ঘরের দুয়ারে আসতে পারে তাহলে রেশন কেন আসতে পারে না।

রোববার (৬ জুন) ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে কেন্দ্র সরকারের ‘দুয়ারে রেশন’ প্রকল্প বন্ধের একদিন পর তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, কেন্দ্র সরকারের নির্দেশেই এই প্রকল্প দিল্লিতি আটকে গেল। রেশন মাফিয়াদের কারণে দরিদ্র মানুষের জন্য এ প্রকল্প বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।

কেজরিওয়াল বলেন, প্রকল্প বাস্তবায়নের এক সপ্তাহ পর সরকার মাফিয়াদের চিহ্নিত করতে এ প্রকল্প বাতিল করল। এবার দেখা যাক সরকার কত শক্তিশালী।

অন্যদিকে দিল্লি সরকারের এই প্রকল্পকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে রেশন ডিলাররা একটি আবেদন করেছে। ২০ আগস্ট এই আবেদনের শুনানি হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ