শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

পরিত্যক্ত টয়লেটের ট্যাংকে মিললো নিখোঁজ শিক্ষার্থীর লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহের তারাকান্দায় নিখোঁজের ৬ দিন পর পরিত্যক্ত টয়লেটের ট্যাংক থেকে শাহিনুর আলম ওরফে ইকবাল (১৯) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ জুন) দুপুরে নিহতের বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শাহিনুর ইকবাল তারাকন্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামের আবদুর রউফের ছেলে। তিনি ময়মনসিংহ রুমডো পলিটেকনিকেল ইনস্টিটিউটে সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় লেখাপড়া করতেন।

জানা যায়, গত সোমবার রাত ১০টার দিকে বাড়ির কাছে দোকানে চা পান করতে গিয়ে নিখোঁজ শাহিন। এ ঘটনায় পরদিন শিক্ষার্থীর পিতা তারাকান্দা থানায় একটি জিডি করেন। শনিবার সকালে বাড়ির কাছে পরিত্যক্ত ট্যাংকি থেকে দুর্গন্ধ ছড়ালে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ল্যাট্রিনের পরিত্যক্ত ট্যাংকি থেকে তার গলিত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মর্গে পাঠায় পুলিশ।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, ময়না তদন্তের জন্যে ইকবালের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ