রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শুরু ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০

‘জলজট নিরসনে ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়র আপ্রাণ চেষ্টা চালাচ্ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জলজট নিরসনে রাজধানী ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়র আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মুহা. তাজুল ইসলাম। নগরবাসীকে শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

শনিবার (৫ জুন) এক ভার্চুয়াল মতবিনিময়ে এসব কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী।

তিনি বলেন, ‘রাজধানীর জলজট নিরসনে দুই সিটি কর্পোরেশনের মেয়র প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ সমস্যা নিরসনে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে এবং আরও সচেতনতার পরিচয় দিতে হবে। শহরকে ময়লা আবর্জনা থেকে মুক্ত করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের দায়িত্ব’।

মন্ত্রী বলেন, ওয়াসা থেকে ২৬টি খাল দুই সিটি কর্পোরেশনকে দেওয়া হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়সহ অন্যান্য প্রতিষ্ঠানের অধীনে থাকা অর্থাৎ রাজধানীর সকল খাল ও জলাশয় খুব শিগগিরই উত্তর সিটি কর্পোরেশনের নিকট হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, ওয়াসার দায়িত্বে থাকা রাজধানীর সব খাল ও নালা গত ৩১ ডিসেম্বর থেকে দুই সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। এমন উদ্যোগ জলাবদ্ধতা থেকে রাজধানীবাসীকে স্বস্তি দেবে বলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন থেকে আশ্বস্ত করা হয়।

তবে এবার বর্ষাকাল শুরু হওয়ার আগেই কয়েক ঘণ্টার বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় রাজধানীবাসী ক্ষোভ প্রকাশ করছেন। বর্ষাকাল শুরু হলে টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সমস্যা আরও প্রকট আকার ধারন করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ