রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শুরু ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০

আগামী জুনেই পদ্মা সেতুর উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ পর্যায়ে। আগামী বছরের জুনেই সেতু উদ্বোধন করা হবে। পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি শতকরা ৮৬ শতাংশ।

রোববার সকালে রাজধানীর সেতু ভবনে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়ে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

উল্লেখ্য, সেতুর নিচতলায় রেললাইনে বাকি থাকা ৯শ’ মিটার এলাকায় রেলওয়ে স্ল্যাব বসানো চলছে এখন। ২ হাজার ৯শ’ ৫৯টি রেলওয়ে স্লাবের মধ্যে ২ হাজার ৬ শ’ ২০ এবং ২ হাজার ৯ শ’ ১৭টি রোডওয়ে স্লাবের মধ্যে ২ হাজার ৪ শ’ ১০টি স্থাপন হয়ে গেছে।

লুক্সেমবার্গ থেকে আনা প্রতিটি সাড়ে ৭ মেট্রিক টন নতুন স্ট্রেনজার স্থাপনে ব্যবহার করা হচ্ছে ভারি ভারি যন্ত্র। সেতুর পূর্ণাঙ্গতার কর্মযজ্ঞে সর্বাত্মক লকডাউনেও অংশ নিচ্ছেন হাজারও শ্রমিক। ১২ গ্রুপে নতুন ৪৮টি স্ট্রেনজার বসছে। বাকিগুলোও এই মাসের মধ্যে বসানোর টার্গেট রয়েছে।

প্রতিটি স্প্যানে বসছে ৩২টি করে স্ট্রেনজার। এরপরই বসনো হচ্ছে স্ল্যাব।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ