বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রায় ২০০ বছর আগে চুরি হয়ে গিয়েছিল মসজিদুল হারামের দুষ্প্রাপ্য ৮টি পাথর ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ডের চেয়ারম্যান নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের পালটাপালটি ধাওয়া বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে আজও চলছে শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া যেভাবে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না ‘শিক্ষার্থীদের জীবনে সিরাতের আদর্শ বাস্তবায়ন করতে হবে’ দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহর স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের পূর্ণাঙ্গ কর্মপরিষদের শপথ গ্রহণ প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা সেই কর্মকর্তাকে নিজ পদ থেকে অব্যাহতি

রাশিয়ার স্পুতনিক-ভি উৎপাদনের অনুমতি পেল সেরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার তৈরি করোনা ভাইরাসের টিকা স্পুতনিক-ভি স্থানীয়ভাবে উৎপাদনের প্রাথমিক অনুমতি পেয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউট।

শুক্রবার দেশটির ওষুধ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) সেরামের আবেদনের পরিপ্রেক্ষিতে এ অনুমতি দিয়েছে। ফলে পুনেতে সেরামের কারখানায় স্পুতনিক–ভি টিকা উৎপাদন করা যাবে।

এনডিটিভির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ বিষয়ে সেরামের একজন মুখপাত্র জানিয়েছেন- ‘রাশিয়ার করোনার টিকা স্পুতনিক–ভি উৎপাদনের জন্য আমরা (সেরাম) প্রাথমিক অনুমতি পেয়েছি। তবে পুরোদমে উৎপাদনে যেতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। এর মধ্যে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন— এ দুটি টিকার উৎপাদন আমাদের মনোযোগের কেন্দ্রে থাকবে।’

ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ করোনার টিকা স্পুতনিক–ভির অনুমোদন দিয়েছে। ৬৫টির বেশি দেশ টিকাটি ব্যবহারের অনুমোদন দিয়ে রেখেছে। ভারতে গত ১৪ মে হায়দরাবাদে প্রথম স্পুতনিক–ভির ব্যবহার শুরু হয়েছে।

ড. রেড্ডিজ ল্যাবরেটরিজ ভারতে এ টিকার বাজারজাত করছে। বর্তমানে ভারতের বাজারে আমদানি করা স্পুতনিক–ভি টিকার প্রতি ডোজের দাম ৯৯৫ দশমিক ৪০ রুপি। এখন ভারতে এক ডোজের স্পুতনিক–ভি লাইট টিকার ব্যবহার শুরু করতে চায় ড. রেড্ডিজ।

অনুমোদন পাওয়ায় পুনের সেরাম ইনস্টিটিউটে উৎপাদন হওয়া করোনার তৃতীয় টিকা হবে স্পুতনিক–ভি। এর আগে থেকে প্রতিষ্ঠানটি অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড এবং স্থানীয় প্রতিষ্ঠান ভারত বায়োটেকের টিকা কোভ্যাক্সিন উৎপাদন করছে।

দুই ডোজের স্পুতনিক–ভি করোনার বিরুদ্ধে ৯১ দশমিক ৬ শতাংশ সুরক্ষা দিতে সক্ষম বলে গবেষণায় জানানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ