রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নরসিংদীতে অজু করার সময় বজ্রপাতে ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু শান্তি আলোচনার মাঝেই ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের চৈতালী চক্রবর্তীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শুরু ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা

চীনের ৬ লাখ টিকা আসবে ১৩ জুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রথম দফায় ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়ার পর এবার আরও ৬ লাখ ডোজ টিকা উপহার দেবে চীন। আগামী ১৩ জুন এ টিকা দেয়া হবে। শনিবার (৫ জুন) ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন এ তথ্য জানিয়েছেন।

ঢাকার চীনা দূতাবাস ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান জানান, আগামী ১৩ জুন বাংলাদেশে ৬ লাখ ডোজ টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছে চীন সরকার।

বাংলাদেশকে দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দিচ্ছে চীন। এর আগে গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়।

চীনা দূতাবাস থেকে জানানো হয়েছে, করোনা মহামারির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন। বাংলাদেশ করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। ফলে বন্ধু দেশ হিসেবে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে চীন। সে কারণে প্রথম দফায় ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়ার পর আরও ৬ লাখ টিকা উপহার দেয়া হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ