শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

গাজীপুরে টিনশড বাড়িতে আগুন, ২০টি ঘর পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন
গাজীপুর প্রতিনিধি>

গাজীপুর সদর ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা এলাকার সফুর উদ্দিনের বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।

আজ শনিবার (৫ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে বানিয়ারচালার সফুরুদ্দিনের টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় ২০-থেকে ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বাড়ির মালিক সফুর উদ্দিন। ওই বাড়িতে আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ও আশেপাশের লোকজন গিয়ে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে পারে।

বাড়ির মালিক সফুর উদ্দিন জানান,বাড়ির ভাড়াটিয়ারা বেশিরভাগই চাকরিতে থাকা রুমে তালা লাগানো ছিল। একারণে প্রতিটি রুমে মুহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। ঘরের ভিতরে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়ে।

ঘরের ভিতর থাকা মালামাল প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। শ্রীপুর ফায়ার স্টেশনের অফিসার ইনচার্জ ইমতিয়াজ হোসেন জানান, আজ সকাল সাড়ে দশটার দিকে আগুনের সূত্রপাতের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ