বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল ৩ হাজার ৩২৪ টাকা প্রায় ২০০ বছর আগে চুরি হয়ে গিয়েছিল মসজিদুল হারামের দুষ্প্রাপ্য ৮টি পাথর ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ডের চেয়ারম্যান নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের পালটাপালটি ধাওয়া বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে আজও চলছে শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া যেভাবে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না ‘শিক্ষার্থীদের জীবনে সিরাতের আদর্শ বাস্তবায়ন করতে হবে’ দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহর স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের পূর্ণাঙ্গ কর্মপরিষদের শপথ গ্রহণ

আগ্রাসন অব্যাহত থাকলে আবার সংঘাত: হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস হুঁশিয়ারি দিয়েছে, ইসরায়েল যদি অধিকৃত পশ্চিম তীরে আগ্রাসন অব্যাহত রাখে, তাহলে হামাস আবার পালটা জবাব দেওয়া শুরু করবে।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হামাসের অন্যতম মুখপাত্র সামি আবু জুহরি। তিউনিসিয়ার রাজধানী তিউনিস থেকে তিনি এ সাক্ষাৎকার দেন।

সামি আবু জুহরি বলেন, ইসরায়েল অস্ত্রবিরতি সমঝোতার প্রতি সম্মান দেখাচ্ছে না এবং প্রতিদিন পশ্চিম তীরের শহরগুলোতে আগ্রাসন চালাচ্ছে। এ ছাড়া জেরুসালেম শহরের লোকজনকে উদ্‌বাস্তু করে দেওয়ার হুমকি এখনও বিদ্যমান। সে ক্ষেত্রে এসব সহিংস ঘটনা যদি অব্যাহত থাকে, তাহলে আবারও তার জবাব দেওয়া শুরু করতে পারে হামাস।’

সামি আবু জুহরি জানান, গত ২১ মে মিসরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে যে দুর্বল অস্ত্রবিরতি হয়েছে, হামাস তা এখনও মেনে চলছে। তবে, ইসরায়েলের আচরণের ওপর এই সমঝোতার ভবিষ্যৎ নির্ভর করছে।

তিনি সুস্পষ্ট করে বলেন, ‘ইসরায়েল যতক্ষণ পর্যন্ত এই অস্ত্রবিরতি সমঝোতা মেনে চলবে, হামাসও ততক্ষণ পর্যন্ত তা মানবে। কিন্তু ইসরায়েল যদি অস্ত্রবিরতি মেনে চলতে সহযোগিতা না করে, তাহলে স্বাভাবিকভাবেই আমাদের সঙ্গে সংঘর্ষ শুরু হবে।’

হামাসের মুখপাত্র জোর দিয়ে বলেন, দুপক্ষ যে অস্ত্রবিরতি সমঝোতায় পৌঁছেছে, তা পরিপূর্ণ অস্ত্রবিরতি চুক্তি নয়। দখলদার ইসরায়েলের রক্তপিপাসু ও অপরাধমূলক তৎপরতার কারণে এই যুদ্ধবিরতি সমঝোতা অনেকটাই ভঙ্গুর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ