শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংস্কারে পৃথক সংসদ অধিবেশন আহ্বানের দাবি খেলাফত মজলিসের ‘বারবার নাগরিকত্ব প্রমাণে বাধ্য করা সংবিধান ও গণতন্ত্রের ওপর আঘাত’ সুষ্ঠুভাবে সম্পন্ন হলো ফিরতি হজ ফ্লাইট  কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই

ভারতে কমেছে করোনায় মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে করোনা ভাইরাসে মৃত্যু ধীরে ধীরে কমে আসছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন দুই হাজার ৭১৩ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৪০ হাজার ৭০২ জনে।

শুক্রবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৭১৩ জনের। এর আগে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল দুই হাজার ৮৮৭ জনের। অর্থাৎ মৃত্যু ধীরে ধীরে কমছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে এক লাখ ৩২ হাজার ৩৬৪ জন। এ নিয়ে মোট আক্রান্ত দুই কোটি ৮৫ লাখ ৭৪ হাজার ৩৫০ জন।

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় লকডাউন আরোপসহ নানা পদক্ষেপ নেয় ভারত সরকার। ফলে সংক্রমণ ও মৃত্যু ধীরে ধীরে কমছে।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বে শুক্রবার সকাল পর্যন্ত ১৭ কোটি ২৯ লাখ ১০ হাজার ৯৬৬ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩৭ লাখ ১৭ হাজার ৩২০ জনের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এর পর ব্রাজিলে। তার পরই রয়েছে ভারত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ