বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ডের চেয়ারম্যান নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের পালটাপালটি ধাওয়া বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে আজও চলছে শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া যেভাবে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না ‘শিক্ষার্থীদের জীবনে সিরাতের আদর্শ বাস্তবায়ন করতে হবে’ দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহর স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের পূর্ণাঙ্গ কর্মপরিষদের শপথ গ্রহণ প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা সেই কর্মকর্তাকে নিজ পদ থেকে অব্যাহতি দেশের জন্য শুধু আমরাই কথা বলছি, চারদিকে নীরবতা: মাওলানা ফজলুর রহমান

জেনে নিন মৌসুমের নতুন ফল খাওয়ার সুন্নত ও প্রিয়নবীর দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আম, জাম,  লিচু, কাঠালসহ বেশ কিছু ফল বাজারে উঠেছে। নতুন ফলের ঘ্রাণে মৌ মৌ করছে আশপাশ। সাধ্যের মধ্যে পরিবারের জন্য ফলমূল নিয়ে যায় সবাই। মৌসুমের নতুন ফল কিংবা যেকোনো নতুন ফল দেখলে আল্লাহর রাসুল সা. একটি দোয়া পড়তেন। তাই যেকোনো সময় মওসুমের কিংবা সাধারণ নতুন ফল দেখলে বা খেলে উক্ত দোয়া পড়া সুন্নত।

নতুন ফল দেখে যে দোয়া পড়া সুন্নত
আবু হুরায়রা রা. থেকে বর্ণিত আছে, তিনি বলেন- সাহাবায়ে কেরাম যখন কোনো নতুন ফল দেখতেন, তখন তারা তা আল্লাহর রাসুল সা.-এর খেদমতে পেশ করতেন। আর তিনি তা গ্রহণ করে এই দোয়া পড়তেন— اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي ثَمَرِنَا ، وَبَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا ، وَبَارِكْ لَنَا فِي صَاعِنَا وَبَارِكْ لَنَا فِي مُدِّنَا ، اللَّهُمَّ إِنَّ إِبْرَاهِيمَ عَبْدُكَ وَخَلِيلُكَ وَنَبِيُّكَ ، وَإِنِّي عَبْدُكَ وَنَبِيُّكَ ، وَإِنَّهُ دَعَاكَ لِمَكَّةَ ، وَإِنِّي أَدْعُوكَ لِلْمَدِينَةِ , بِمِثْلِ مَا دَعَاكَ بِهِ لِمَكَّةَ وَمِثْلِهِ مَعَهُ

উচ্চারণ: আল্লা-হুম্মা বা-রিক লানা ফি সামারিনা, ওয়া বা-রিক্ব লানা- ফি মাদিনাতিনা; ওয়া বা-রিক লানা ফি স্বা-ইনা, ওয়া বারিক লানা ফি মুদ্দিনা। আল্লা-হুম্মা ইন্না ইবরাহিমা আবদুকা ওয়া খালিলুকা ওয়া নবিয়্যুকা; ওয়া ইন্নি ‘আবদুকা ওয়া নবিয়্যুকা, ওয়া ইন্নাহু দা’আ-কা লিমাক্কাহ্, ওয়া ইন্নি আদ’উকা লিলমাদিনাতি বিমিছলি মা- দা’আ-কা বিহি লিমাক্কাতা ওয়া মিছলিহি মা’আহু।

অর্থ: হে আল্লাহ! আমাদের ফলগুলোতে আমাদের জন্য বরকত দাও, আমাদের শহরে আমাদের জন্য বরকত দাও, আমাদের জন্য আমাদের ‘সা’ এবং আমাদের ‘মুদ্দে’ (পরিমাপ যন্ত্রে) বরকত দাও। হে আল্লাহ! নিশ্চয় ইবরাহিম আ. তোমার বান্দা, তোমার বন্ধু এবং তোমার নবী। আর আমিও তোমার বান্দা ও তোমার নবী। তিনি (ইবরাহিম) তো তোমার কাছে মক্কার জন্য দোয়া করেছিলেন; আর আমি তার মতো মদিনার জন্য তোমার কাছে দোয়া করছি এবং এর সঙ্গে আরও সমপরিমাণ দোয়া করছি।

বর্ণনাকারী বলেন, এরপর তিনি যাকে সর্বকনিষ্ঠ দেখতেন এরূপ ছোট কাউকে ডেকে তাকে সে ফল দিয়ে দিতেন। (মুসলিম, হাদিস : ৩৪০০; মুয়াতা ইমাম মালেক, হাদিস : ১৫৬৮; সুনালুল কুবরা লিন নাসায়ি, হাদিস : ১০০৬১; সহিহ তারগিব ওয়াত তারহিব, হাদিস : ১১৯৯)

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ