রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নরসিংদীতে অজু করার সময় বজ্রপাতে ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু শান্তি আলোচনার মাঝেই ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের চৈতালী চক্রবর্তীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শুরু ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা

এবার রাজধানীর ২৩ স্থানে বসবে কুরবানি পশুর হাট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পৃথক ২৩টি স্থানে অস্থায়ী পশু হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

এর মধ্যে ডিএনসিসি এলাকায় হাট বসবে ১৩টি, ডিএসসিসি এলাকায় বসবে ১০টি। তবে করোনা মহামারি পরিস্থিতির আরও অবনতি হলে হাটের সংখ্যা কমতেও পারে। গত বছরও দুই সিটি করপোরেশন এলাকায় ২৪টি হাট বসানোর সিদ্ধান্ত হয়েছিল।

ইতোমধ্যে এসব হাটের ইজারা চূড়ান্ত করতে সংস্থা দুটি পৃথক দরপত্র আহ্বান করেছে। এই ২৩টি হাটের সঙ্গে ডিএনসিসির গাবতলী পশু হাট ও ডিএসসিসির সারুলিয়া পশু হাটে কোরবানির পশু বেচাকেনা চলবে।

এই দুটি স্থায়ী হাটে সারাবছরই পশু বেচাকেনা হয়। তবে কোরবানির সময়টাতে এখানে পশু বেচাকেনায় সবচেয়ে বেশি ভিড় হয়।

ডিএনসিসি ও ডিএসসিসির সংশ্লিষ্টরা জানান, হিজরি জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ জুলাই ঈদুল আজহা উদযাপিত হবে। সে অনুযায়ী তারা প্রস্তুতি নিচ্ছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ