বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বাজেটে আলিয়া মাদরাসার জন্য বরাদ্দ ৯ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০২১-২২ অর্থবছরের বাজেটে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের জন্য ৯ হাজার ১৫৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরে এ বরাদ্দ ছিল ৮ হাজার ৩৪৫ কোটি টাকা। সে হিসেবে গত অর্থবছরের থেকে এবার কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে ৮০৯ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) অর্থ মন্ত্রণালয় প্রকাশিত বাজেট বক্তৃতার লিখিত কপি থেকে এ তথ্য জানা গেছে। ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর মধ্যে ঘাটতি রয়েছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা।

এবারের বাজেট মোট জিডিপির ১৭ দশমিক ৪৭ শতাংশ। ঘাটতি জিডিপির ৬ দশমিক ২ শতাংশ। চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে এ ঘাটতির পরিমাণ ছিল ৬ শতাংশ।

এদিকে ২০২১-২২ অর্থবছরে দুই মন্ত্রণালয় জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৭১ হাজার ৯৫৬ কোটি টাকা। আগামী অর্থবছরে শিক্ষাখাতে বরাদ্দ বেড়েছে ৫ হাজার ৫৫১ কোটি টাকা।

শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০২১-২২ অর্থবছরে বরাদ্দ ছিল ৬৬হাজার ৪০০ কোটি টাকা। এবার শিক্ষা ও প্রযুক্তি খাতে ১৫ দশমিক ৭ শতাংশ বরাদ্দ দেয়া হয়েছে। গত বছরের তুলনায় এবার এ খাতে বরাদ্দ পেয়েছে দশমিক ৫ শতাংশ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩৬ হাজার ৪৮৬ কোটি টাকা। গত বছর যা ছিল ৩৩ হাজার ১১৮ কোটি টাকা।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষার জন্য ২০২১-২২ অর্থবছরে বরাদ্দ রাখা হয়েছে ৯ হাজার ১৫৪ কোটি টাকা গত বছর এ খাতে বরাদ্দ ছিল ৮ হাজার ৩৪৫ কোটি টাকা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য ২০২০-২১ অর্থবছরের ২৬ হাজার ৩১১ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। গত বছর এ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিল ২৪ হাজার ৯৩৭ কোটি টাকা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ