সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

ফেসবুক-ইউটিউবকে নিবন্ধনের আওতায় আনছে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফেসবুক ও ইউটিউবসহ সামাজিক যোগযোগমাধ্যমগুলোকে নিবন্ধনের আওতায় আনতে চায় সরকার। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের অফিস বাংলাদেশে খোলার বাধ্যবাধকতাও আরোপ করা হচ্ছে।

বুধবার (২ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ কথা জানান।

মন্ত্রী বলেন, কে কোথা থেকে কী করে, তা পাওয়া যায় না। একজনের দোষের কারণে পাঁচজন সমালোচিত হয় বা পাঁচজন ক্ষতিগ্রস্ত হয়। তাই রেজিস্ট্রেশন হলে অপরাধী জবাবদিহির মধ্যে আসবে।

তিনি বলেন, গুগল ও অ্যামাজন ইতিমধ্যে ভ্যাটের আওতায় এসেছে, রেজিস্ট্রেশন করেছে। অন্য যারা করেনি, সেগুলোও যাতে রেজিস্ট্রেশনের আওতা আসে, তা তারা চান। সবারই জবাবদিহি থাকুক। এখানে যেমন অনেকেই ভালো কাজ করছে, আবার অল্পসংখ্যক আছে, যারা এমন সব তথ্য–উপাত্ত মিথ্যাচার করে, যেটা সবার জন্য, স্বাভাবিক জীবনযাত্রার জন্য হুমকিস্বরূপ। সে জন্য বলা হয়েছে, সবাই যেন রেজিস্ট্রেশন করে, আইনের আওতায় আসে। তারা তাদের স্বাধীন মতো কাজ করুক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ