বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ডের চেয়ারম্যান নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের পালটাপালটি ধাওয়া বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে আজও চলছে শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া যেভাবে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না ‘শিক্ষার্থীদের জীবনে সিরাতের আদর্শ বাস্তবায়ন করতে হবে’ দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহর স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের পূর্ণাঙ্গ কর্মপরিষদের শপথ গ্রহণ প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা সেই কর্মকর্তাকে নিজ পদ থেকে অব্যাহতি দেশের জন্য শুধু আমরাই কথা বলছি, চারদিকে নীরবতা: মাওলানা ফজলুর রহমান

ফাইজারের টিকা প্রয়োগ আগামী সপ্তাহ থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজার-বায়োএনটেকের টিকার প্রয়োগ আগামী সপ্তাহের শেষ থেকে শুরুর পরিকল্পনার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বুধবার (২ জুন) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বুলেটিনে অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম একথা জানান। তিনি বলেন, আগে থেকেই যারা টিকার জন্য নিবন্ধন করেছেন তাদেরকে এই টিকা দেওয়া হবে।

এর আগে সোমবার (৩১ মে) রাতে কোভ্যাক্স থেকে ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ৬২০ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছায়। এটি দেশে পৌঁছানো তৃতীয় কোম্পানির টিকা। এর আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনকার কোভিশিল্ড এবং চীনের সিনোফার্মের টিকা দেশে প্রয়োগ শুরু হয়েছে।

ডা. নাজমুল জানান, অতি শীতল তাপমাত্রায় রাখা হয় বলে ফাইজারের টিকা দেওয়ার আগে ‘সক্রিয় টিকায়’ রূপান্তর করতে ডাইলুয়েটের প্রয়োজন হয়।

কোভ্যাক্স থেকে আগামী ৭ জুন বাংলাদেশে এই ডাইলুয়েটর এসে পৌঁছানোর কথা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এরপর বাকি আনুষ্ঠানিকতা শেষে আমরা আশা করছি আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে এই টিকা প্রয়োগ শুরু হবে।

যেহেতু টিকার পরিমাণ অনেক কম, এই কারণে ইতিমধ্যে যারা সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন তাদের মধ্য থেকেই দেওয়া হবে।

ফাইজারের টিকা দেয়ার কেন্দ্র এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে ডা. নাজমুল বলেন, টিকাদান কেন্দ্রের জন্য অনেকগুলো হাসপাতাল বিবেচনায় আছে। চূড়ান্ত বিবেচনায় টিকা যেখানে রাখা হয়েছে, সেখান থেকে কেন্দ্রের দূরত্ব, সেখানকার লোকবল এবং অন্যান্য বিষয় বিবেচনা করা হবে।

ঔষধ প্রশাসন অধিদফতর জানিয়েছে, ফাইজার-বায়োএনটেকের টিকা সংরক্ষণ করতে হয় হিমাঙ্কের নিচে মাইনাস ৯০ ডিগ্রি থেকে মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

ফলে এ টিকা সংরক্ষণ করতে আল্ট্রা কোল্ড ফ্রিজারের প্রয়োজন হবে। আর পরিবহনের জন্য থার্মাল শিপিং কনটেইনার বা আল্ট্রা ফ্রিজার ভ্যান প্রয়োজন হবে।

তবে সাধারণ রেফ্রিজারেটরে ২ ডিগ্রি থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হলে এ টিকা ৫ দিন পর্যন্ত ব্যবহারের উপযোগী থাকবে। আর রেফ্রিজারেটরের বাইরে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এ টিকা দুই ঘণ্টা টিকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ