রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু শান্তি আলোচনার মাঝেই ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের চৈতালী চক্রবর্তীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শুরু ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’

প্রস্তাবিত বাজেট বাস্তবভিত্তিক সংকটকালীন সময়োপযোগী: সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে বাস্তবভিত্তিক সংকটকালীন সময়োপযোগী বাজেট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সংসদ অধিবেশন শেষে তিনি বাজেট প্রসঙ্গে এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশের সব মানুষের অংশগ্রহণের নিশ্চয়তাসহ এটি একটি বাস্তবভিত্তিক সংকটকালীন সময়োপযোগী বাজেট।

এর আগে, এদিন বিকেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, মহামারির মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার একটি বুদ্ধিদিপ্ত ও সম্প্রসারণশীল আর্থিক নীতি গ্রহণ করেছে এবং দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে পেরেছে।

সন্ধ্যায় বাজেট প্রস্তাবনাকে অভিনন্দন জানিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি শুভেচ্ছা মিছিল বের করে বাংলাদেশ আওয়ামী লীগ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ