বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ডের চেয়ারম্যান নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের পালটাপালটি ধাওয়া বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে আজও চলছে শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া যেভাবে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না ‘শিক্ষার্থীদের জীবনে সিরাতের আদর্শ বাস্তবায়ন করতে হবে’ দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহর স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের পূর্ণাঙ্গ কর্মপরিষদের শপথ গ্রহণ প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা সেই কর্মকর্তাকে নিজ পদ থেকে অব্যাহতি দেশের জন্য শুধু আমরাই কথা বলছি, চারদিকে নীরবতা: মাওলানা ফজলুর রহমান

চট্টগ্রামে নতুন করোনা আক্রান্ত ১১১ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৮৪৪টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১১ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৫৩ হাজার ৭৫৩ জন। এদিন করোনায় একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪১টি নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৬২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ২৬ জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৫৫টি নমুনা পরীক্ষা করে ৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১০৮টি নমুনা পরীক্ষা করে ১৫ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।

এছাড়া, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২২০টি নমুনা পরীক্ষা করে ১৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১১টি নমুনা পরীক্ষা করে ৩ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৭টি নমুনা পরীক্ষা করে ১২ জন, চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার ল্যাবে ১৫টি নমুনা পরীক্ষা করে ৪ জন এবং পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩টি নমুনা পরীক্ষা করে ১ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

অন্যদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২টি নমুনা পরীক্ষা করে একজনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। এদিন ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৮৪৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হয়েছেন ১১১ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৭৪ জন এবং উপজেলায় ৩৭ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ