বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কুবিতে সশরীরে পরীক্ষা শুরু ১৩ জুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাস্থ্যবিধি মেনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আটকে থাকা সেমিস্টার পরীক্ষাগুলো আগামী ১৩ জুন থেকে সশরীরে নেওয়া শুরু হবে।

আজ বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের বলেন, একাডেমিক কাউন্সিলের (শিক্ষা পরিষদ) সিদ্ধান্ত অনুযায়ী ১৩ জুন থেকে ধাপে ধাপে নেওয়া হবে স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা। তবে প্রথম ধাপে বিভিন্ন বিভাগের আটকে থাকা পরীক্ষাগুলো নেওয়া হবে।

পরবর্তীতে পর্যায়ক্রমে বিভিন্ন বর্ষের পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে বিভাগগুলো নিজেদের শিক্ষা পরিষদের সভায় বিভিন্ন বর্ষের পর্যায়ক্রম নির্ধারণ করবেন।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক নুরুল করীম চৌধুরী জানান, আগেরবার যেভাবে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা নেওয়া হয়েছিল, এবারও সেভাবে পরীক্ষা নিতে রুটিন তৈরির জন্য একাডেমিক ভবন ভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে। তারা পরীক্ষা দপ্তরে রুটিন পাঠালে সে অনুযায়ী পরীক্ষা নেওয়া শুরু হবে।

শিক্ষার্থীদের সময় বাঁচাতে একাডেমিক কাউন্সিলের সভায় ফলাফল প্রকাশিত হওয়ার আগেই পরের সেমিস্টারের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তও হয়েছে।

উলেখ্য, করোনা মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। তবে ৬ জুলাই থেকে দাপ্তরিক কার্যক্রম ও স্বাস্থ্যবিধি মেনে ২০ ডিসেম্বর থেকে স্নাতক ও স্নাতকোত্তরের সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু করে। করোনা প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শিক্ষা মন্ত্রণালায়ের নির্দেশনা অনুযায়ী চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি পুনরায় সব ধরনের পরীক্ষা কার্যক্রম স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ