বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ডের চেয়ারম্যান নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের পালটাপালটি ধাওয়া বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে আজও চলছে শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া যেভাবে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না ‘শিক্ষার্থীদের জীবনে সিরাতের আদর্শ বাস্তবায়ন করতে হবে’ দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহর স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের পূর্ণাঙ্গ কর্মপরিষদের শপথ গ্রহণ প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা সেই কর্মকর্তাকে নিজ পদ থেকে অব্যাহতি দেশের জন্য শুধু আমরাই কথা বলছি, চারদিকে নীরবতা: মাওলানা ফজলুর রহমান

এ বাজেট বাস্তবায়িত হলে দেশ ও মানুষকে বাঁচানো যাবে না: মান্না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রত্যাখ্যান করে একে গতানুগতিক বাজেট বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, ‘সংকটকালে করোনা থেকে মানুষকে বাঁচাতে বাজেটে কোনো উদ্যোগ নেই, এটি বাস্তবায়িত হলে দেশের মানুষ ও অর্থনীতিকে বাঁচানো যাবে না।’

বৃহস্পতিবার বাজেট পরবর্তী প্রতিক্রিয়া দেয়া এক বিবৃতিতে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। তিনি বলেন, ‘বেসরকারি চিকিৎসাখাতকে কর মওকুফসহ বিভিন্নভাবে প্রণোদনা দেওয়া হয়েছে। এতে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এমনকি মধ্যবিত্তদের চিকিৎসা সুবিধা পাওয়ার সুযোগ আরও সীমিত করা হলো। বরাবরের মতই উন্নয়ন বাজেটে অতিরিক্ত বরাদ্দ রেখেছে। সামাজিক সুরক্ষার ব্যাপারে সরকারের অনীহা প্রকাশ পেয়েছে।’

তিনি বলেন, ‘অভ্যন্তরীণ উৎস বিশেষ করে দেশীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণের যে লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার, তাতে দেশের ব্যাংকিং খাতে তারল্য সংকট দেখা দেবে। বেসরকারি খাতে বিনিয়োগ কমে যাবে। নতুন কর্মসংস্থান সৃষ্টি তো হবেই না বরং অনেক মানুষ কর্মহীন হবে।

বিবৃতিতে মান্না আরও জানান,আগামী শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে নাগরিক ঐক্য প্রস্তাবিত বাজেটের ওপর বক্তব্য উত্থাপন করবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ