শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংস্কারে পৃথক সংসদ অধিবেশন আহ্বানের দাবি খেলাফত মজলিসের ‘বারবার নাগরিকত্ব প্রমাণে বাধ্য করা সংবিধান ও গণতন্ত্রের ওপর আঘাত’ সুষ্ঠুভাবে সম্পন্ন হলো ফিরতি হজ ফ্লাইট  কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই

ইরানের তেহরানের তেল শোধনাগারে ভয়াবহ আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানের দক্ষিণাংশের একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার এ তথ্য জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বলেছে, ‘এ তেল শোধনাগার কেন্দ্রটির অবকাঠামোতে সকল ধরনের কার্যক্রম বন্ধ আছে। এ শোধনাগারটি টোন্ডগুইয়ান শোধনাগার নামে পরিচিত। আগুন নেভাতে অগ্নিনির্বাপককর্মীরা চেষ্টা করে যাচ্ছেন।

তেহরানের সঙ্কট ব্যবস্থাপনা সংস্থার প্রধান মানসুর দারাজাতি ইরানের রাষ্ট্রীয় টিভিকে বলেন, ‘তরল গ্যাস পাইপ লাইনে ফাটল দেখা দেয়ায় ওই তেল শোধনাগারে আগুন ধরে যায়।’

ইরানের জাতীয় তেল শোধন ও বিপণন কর্তৃপক্ষের একজন মুখপাত্র বলেন, ‘২০,০০০ ব্যারেলের ধারণ ক্ষমতা সম্পন্ন গ্যাসোলিন ট্যাংকারে আগুন লেগে যাওয়ায় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বলে মেহের নিউজ এজেন্সি তাদের খবরে বলেছে।

ওই তেল শোধনাগারের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান তেহরান তেল শোধনাগার কোম্পনির প্রধান সাকের কাফাই রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ‘এ ঘটনায় কোনো নাশকতার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।’

এর আগে ইরানের নৌ-বাহিনীর দ্বিতীয় বৃহত্তম জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর ফলে ওই ইরানি জাহাজটি ওমান সাগরে ডুবে যায়।

সূত্র: দ্যা জেরুসালেম পোস্ট

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ