রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নরসিংদীতে অজু করার সময় বজ্রপাতে ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু শান্তি আলোচনার মাঝেই ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের চৈতালী চক্রবর্তীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শুরু ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা

সাংবাদিকরাও ভাসানচরে যেতে চাইলে অনুমতি নিতে হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক আ ক ম মোজাম্মেল হক বলেছেন, এখন থেকে ভাসানচর এলাকায় কাউকে যেতে হলে, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। সাংবাদিকরা যেতে চাইলে তাদেরও অনুমতি নিয়ে যেতে হবে।

বুধবার (২ জুন) আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘বর্তমানে ১৮ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়েছে। সেখানে তাদের জীবনযাত্রা নিয়ে দেশি-বিদেশি পর্যবেক্ষকরা সন্তোষ প্রকাশ করেছেন। কিন্তু গত দুই দিন যাবৎ সেখানে তারা (রোহিঙ্গা) একটা পরিস্থিতি তৈরি করেছে।

তারা দাবি করছে, পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়ার জন্য। ব্যবসা-বাণিজ্যের সুবিধা দেওয়ার জন্য। কিন্তু পৃথিবীর কোনও দেশে কোনও শরণার্থী বা আশ্রয়প্রার্থীদের নাগরিক সুবিধা দেওয়া হয় না। শরণার্থীদের শুধু আশ্রয় দেওয়া হয়। তাদের দাবি কোনোভাবেই মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া হবে না।’

মন্ত্রী আরও বলেন, ‘কক্সবাজার এলাকায় থাকা রোহিঙ্গাদের অনেকেই মাদক ব্যবসাসহ নানা অনৈতিক কাজের সঙ্গে জড়িত রয়েছে। এসব বিষয়ে কঠোর নজরদারির জন্য ক্যাম্পের চারপাশে কাঁটা তারের বেড়ার কাজ চলছে। সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। আগামী দুই মাসের মধ্যে আশা করি, এসব কাজ শেষ হয়ে যাবে।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ